About RannaBati Kitchen
ভালোবাসা, বিশ্বাস ও ঘরোয়া স্বাদের গল্প
RannaBati Kitchen brings traditional Bengali flavours into modern Dhaka life through freshly prepared meals, family portions and professional catering services focused on hygiene, quality, presentation and dependable service.

Our Story
আমাদের গল্প
রান্নাবাটি কিচেনের প্রতিষ্ঠাতা মেমোরি জাহান মিতু। রান্নার প্রতি ভালোবাসা এবং পরিবারের জন্য স্বাস্থ্যকর, সুস্বাদু ও যত্নে প্রস্তুত খাবার তৈরির দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই রান্নাবাটির জন্ম।
রান্নাবাটির প্রতিটি খাবার তিনি নিজেই অত্যন্ত যত্নের সঙ্গে প্রস্তুত ও তত্ত্বাবধান করেন। বাজার থেকে উপকরণ নির্বাচন, খাবার প্রস্তুত, রান্নার স্বাদ ও মান যাচাই থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত প্রতিটি ধাপে থাকে তাঁর সরাসরি নজরদারি।
আমাদের রান্নাঘর থেকে যেদিন যে খাবারটি একজন গ্রাহকের কাছে পৌঁছে যায়, একই খাবার মেমোরি জাহান মিতু তাঁর ছোট দুই সন্তানসহ পরিবারের সবার জন্যও পরিবেশন করেন। কারণ আমরা এমন কোনো খাবার গ্রাহকের কাছে পৌঁছে দিতে চাই না, যা আমরা নিজের পরিবারের সদস্যদের নিশ্চিন্তে খাওয়াতে পারব না।
- Authentic Bengali recipes and balanced spices
- Careful ingredient selection and hygienic preparation
- Menus for families, offices and social events
- Professional packaging and dependable service

বিশ্বাস, ভালোবাসা ও ঘরের স্বাদ
আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যকর, সুস্বাদু ও হালাল খাবার পরিবেশনের মাধ্যমে একজন মানুষকে আনন্দিত ও তৃপ্ত করতে পারাটাই আমাদের কাজের সবচেয়ে বড় সার্থকতা। মানুষের সন্তুষ্টি, ভালোবাসা ও দোয়া অর্জনের পাশাপাশি সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করাও আমাদের অন্যতম প্রত্যাশা।
Our Commitments
What We Care About
Every ingredient, recipe, package and delivery decision is guided by authentic taste, food hygiene and dependable customer service.
Fresh, Quality Ingredients
ভালো খাবারের শুরু হয় ভালো উপকরণ থেকে। তাই বাজার নির্বাচন থেকে শুরু করে উপকরণ পরিষ্কার করা, মসলা প্রস্তুত, রান্না, স্বাদ যাচাই, প্যাকেজিং এবং ডেলিভারি—প্রতিটি ধাপেই আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখি।
Hygienic Preparation
আমরা স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত উপকরণ ব্যবহার করে সুস্বাদু, পরিচ্ছন্ন এবং হালাল খাবার প্রস্তুতের অঙ্গীকার করি। খাবারের স্বাদ ও মান ঠিক রাখার পাশাপাশি নিরাপদ প্যাকেজিং এবং সময়মতো ডেলিভারিকেও আমরা সমান গুরুত্ব দিই।
ছোট আয়োজন থেকে বড় অনুষ্ঠান
দৈনন্দিন ঘরোয়া খাবার থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠান, অফিস লাঞ্চ, কর্পোরেট ইভেন্ট, জন্মদিন, বিয়ে, গায়েহলুদ, আকদ, সামাজিক অনুষ্ঠান এবং বিশেষ দিনের আয়োজন—সব ধরনের অনুষ্ঠানের জন্য রান্নাবাটি কিচেন খাবার প্রস্তুত ও ক্যাটারিং সেবা প্রদান করে।
কেন রান্নাবাটি
Why Choose Us
যে কারণে আমাদের ওপর আস্থা রাখতে পারেন
নিজস্ব তত্ত্বাবধান:
প্রতিষ্ঠাতা নিজেই প্রতিটি খাবার প্রস্তুত ও তত্ত্বাবধান করেন।
পরিবারের মতো যত্ন:
যে খাবার আমরা নিজের পরিবারকে খাওয়াই, একই খাবার গ্রাহকের কাছেও পৌঁছে দিই।
মানসম্মত উপকরণ:
খাবারের জন্য সতর্কতার সঙ্গে ভালো ও সতেজ উপকরণ নির্বাচন করা হয়।
হাইজিন ও পরিচ্ছন্নতা:
খাবার প্রস্তুত ও প্যাকেজিংয়ের প্রতিটি ধাপে পরিচ্ছন্নতা বজায় রাখা হয়।
Planning a Family Meal or Special Event?
Share your event date, guest count and preferred menu. RannaBati Kitchen will help you plan a suitable Bengali catering order.